।
মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম স্বপ্নকুঁড়ি’র পক্ষ থেকে মৌলভীবাজার শহরের কামালপুর ইউনিয়নের আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আজ (১৩ ফেব্রুয়ারি ২০২৫, রোজ বৃহস্পতিবার )টিম স্বপ্নকুঁড়ি’র সদস্য ই.আ.রাজু’র সঞ্চালনা ও টিম স্বপ্নকুঁড়ির প্রতিষ্ঠাতা মো: শামীম আহমেদ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মৌলদ আহমদ – অধ্যক্ষ, আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব শফিকুল ইসলাম মিলন, সি: সহ: শি:, আব্দুল্লাহ আল মামুন- সহ: শি: , নুরুল ইসলাম সহ: শি:, আব্দুল কাদির-প্রতিষ্ঠাতা সদস্য টিম স্বপ্নকুঁড়ি।
সূচনা বক্তব্যে প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির টিম স্বপ্নকুঁড়ি’র বিভিন্ন সমাজসেবামূলক কাজ তুলে ধরেন।তিনি জানান সবার সহযোগিতা পেলে শুধু মৌলভীবাজার নয় বৃহত্তর সিলেট বিভাগেও কাজ করবে টিম স্বপ্নকুঁড়ি।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মৌলদ আহমদ বলেন, এরকম প্রোগ্রাম শিক্ষার্থীদের রক্তদান করতে উৎসাহি ও সমাজ সেবায় তরুণদের উদ্ভোদ্ধ করবে। টিম স্বপ্নকুঁড়ি’র এমন সমাজসেবামূলক কাজ অব্যাহত থাকুক। এরকম আয়োজনে আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ কে বেঁছে নেওয়ার জন্য টিম স্বপ্নকুঁড়িকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
টিম স্বপ্নকুঁড়ি’র প্রতিষ্ঠাতা মো: শামীম আহমেদ বলেন- এমন স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম নিয়মিত টিম স্বপ্নকুঁড়ি আয়োজন করে যাবে। মানবসেবায় তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। সবাইকে টিম স্বপ্নকুঁড়ি’র পাশে থাকার আহবান জানান এবং টিম স্বপ্নকুঁড়ি’র প্রবাসী সদস্য সহ সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন: লিমন আহমদ অপু-ইউকে প্রবাসী, শিরিন আক্তার, ইউকে প্রবাসী, মামুন তালুকদার, ই,আ,রাজু, মেহজাবিন তালুকদার, সাহান, রাফা চৌধুরী, জুনাইদ।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইকরাম হোসেন, রাফসান আহমেদ, মঞ্জুর হোসেন সোহাগ,মো: জসিম, জহিরুল ইসলাম,মনবির দাস রনী, শাওন আহমদ, তামান্না আক্তার, মো: অভি, রায়হান, আজিজুল, মোহসিন, আমিনুল, হাসিবুন ফরিদা,মো সাহান, সানজিনা মীরা মাহিমা, আফিয়া আক্তার, রাফা চৌধুরী, মীম আক্তার, তামিম আহমদ, অর্জুন কর, জুনাইদ আহমেদ,মহসিন আহমেদ প্রমুখ।






