আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

টিম স্বপ্নকুঁড়ি’র উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

।

মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম স্বপ্নকুঁড়ি’র পক্ষ থেকে মৌলভীবাজার শহরের কামালপুর  ইউনিয়নের আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আজ (১৩ ফেব্রুয়ারি ২০২৫, রোজ বৃহস্পতিবার )টিম স্বপ্নকুঁড়ি’র সদস্য ই.আ.রাজু’র সঞ্চালনা ও টিম স্বপ্নকুঁড়ির প্রতিষ্ঠাতা  মো: শামীম আহমেদ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মৌলদ আহমদ – অধ্যক্ষ, আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব শফিকুল ইসলাম মিলন, সি: সহ: শি:, আব্দুল্লাহ আল মামুন- সহ: শি: , নুরুল ইসলাম সহ: শি:, আব্দুল কাদির-প্রতিষ্ঠাতা সদস্য টিম স্বপ্নকুঁড়ি।

সূচনা বক্তব্যে প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির টিম স্বপ্নকুঁড়ি’র বিভিন্ন সমাজসেবামূলক কাজ তুলে ধরেন।তিনি জানান সবার সহযোগিতা পেলে শুধু মৌলভীবাজার নয় বৃহত্তর সিলেট বিভাগেও কাজ করবে টিম স্বপ্নকুঁড়ি।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মৌলদ আহমদ বলেন, এরকম প্রোগ্রাম  শিক্ষার্থীদের রক্তদান করতে উৎসাহি ও সমাজ সেবায় তরুণদের উদ্ভোদ্ধ করবে। টিম স্বপ্নকুঁড়ি’র এমন সমাজসেবামূলক কাজ অব্যাহত থাকুক। এরকম আয়োজনে আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ কে বেঁছে নেওয়ার জন্য টিম স্বপ্নকুঁড়িকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

টিম স্বপ্নকুঁড়ি’র প্রতিষ্ঠাতা মো: শামীম আহমেদ বলেন- এমন স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম নিয়মিত টিম স্বপ্নকুঁড়ি আয়োজন করে যাবে। মানবসেবায় তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। সবাইকে টিম স্বপ্নকুঁড়ি’র পাশে থাকার আহবান জানান এবং টিম স্বপ্নকুঁড়ি’র প্রবাসী সদস্য সহ সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন: লিমন আহমদ অপু-ইউকে প্রবাসী, শিরিন আক্তার, ইউকে প্রবাসী, মামুন তালুকদার, ই,আ,রাজু, মেহজাবিন তালুকদার, সাহান, রাফা চৌধুরী, জুনাইদ।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইকরাম হোসেন, রাফসান আহমেদ, মঞ্জুর হোসেন সোহাগ,মো: জসিম, জহিরুল ইসলাম,মনবির দাস রনী, শাওন আহমদ, তামান্না আক্তার, মো: অভি, রায়হান, আজিজুল, মোহসিন, আমিনুল, হাসিবুন ফরিদা,মো সাহান, সানজিনা মীরা মাহিমা, আফিয়া আক্তার, রাফা চৌধুরী, মীম আক্তার, তামিম আহমদ, অর্জুন কর, জুনাইদ আহমেদ,মহসিন আহমেদ প্রমুখ।