আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে মাটি চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু, আহত ১


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজের জন্য পাহাড় থেকে মাটি আনতে গিয়ে টিলা ধ্বসে রিপা বুনার্জী (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানে এ ঘটনাটি ঘটে।
নিহত রিপা বুনার্জী উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিন লাইন এলাকার শ্যামল বুনার্জীর মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে পিসি (খালা) জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সাথে বাঘাছড়া চা বাগানের ১১ নং সেকশনে বাড়ির কাজের জন্য মাটি আনতে যায় রিপা বুনার্জী। পাহাড়ের নীচে মাটি খনন করার একপর্যায়ে হঠাৎ করে মাটি ধ্বসে পড়লে রিপা ও তার পিসি জ্যোতিকা মাঠির নিচে চাপা পড়ে। এসময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সে দৌড়ে এলাকায় খবর দেয়। পরে স্থানীয়রা বিকাল পৌনে ৫ টায় টিলার মাটির নীচ থেকে উদ্ধার করলে ততক্ষণে রিপা মৃত্যু হয়। এসময় আশংকা অবস্থায় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের কাজের জন্য মাটি আনতে গেলে টিলা ধ্বসে রিপা বুনার্জী নামে একজনের মৃত্যু হয়েছে ও জ্যোতিকা বুনার্জী নামে একজন আহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।