আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে রিসোর্টের আড়ালে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানববন্ধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিসোর্টের আড়ালে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনীতে ‘দিলবরনগর গ্রামের সচেতন ছাত্র-জনতা’র ব্যানারে মানববন্ধনে সদর ইউনিয়নের দিলবরনগর গ্রামের দুই শতাধীক নারী, পুরুষ, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় ছাত্র ও গ্রামবাসীরা অভিযোগ করে বলেন- ২ বৎসর পূর্বে শ্রীমঙ্গল শহরের জনৈক নজরুল ইসলাম শাহীন দিলবরনগর গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে হিলপার্ক নামে রিসোর্ট ব্যবসা শুরু করেন।

রিসোর্টে উচ্চস্বরে গান বাজনা, মাদক সেবন, পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক কার্যক্রম চলতে থাকে। পাশে স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থাকায় মুসল্লী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের বিব্রতকর পরিস্থিতিরি মুখে পড়তে হয়। এনিয়ে এলাকাবাসী বার বার নিষেধ করেও কোন প্রতিকার পায়নি।

প্রতিবাদকারীরা আরও বলেন, বিগত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা এই রিসোর্টে হামলা-ভাংচুর চালিয়ে বন্ধ করে দেয়। ছাত্র-জনতা সেখান থেকে ৫ নারীকে আটক করে। এসব নারীরা পতিতাবৃত্তির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এরপর থেকে রিসোর্টের মালিক নজরুল ইসলাম শাহীন গ্রামের নিরিহ ছাত্র-জনতার বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন চালায়। সম্প্রতি শাহিন মিয়া ওই রিসোর্টের নাম পরিবর্তন করে আবারও অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে’।

এসময় গ্রাম থেকে শাহীনের রিসোর্টের নামে পরিচালিত পতিতালয় উচ্ছেদ করার প্রতিবাদ করায় গ্রামের প্রতিবাদী ছাত্র-জনতার বিরুদ্ধে হয়রানীমূলক মামলাপ্রত্যাহার ও শাহীনকে গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতা মো. মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির নিলয় তন্ময়, গ্রামবাসীর পক্ষে মনির মিয়া, কামরুন নাহার, কামাল মিয়া, তাজুল ইসলাম, মামুন মিয়া, মো. আলাউদ্দিন, শরীফ মিয়া, কলেজ ছাত্র আলী হায়দার, নাঈম হোসেন, ইমরান মিয়া, মহরম  আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ছবি ক্যাপশন: ১ ও ২ এলাকাবাসী ও ভুক্তভোগীদের মানববন্ধন