আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে প্রথম প্রহরে প্রজন্মদলসহ সর্বস্থরের ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। 

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্থরের মানুষের ঢল নামে। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’গানের সুর বাজতে থাকে। ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী।

রাত ১২টা ১ মিনিটে একে একে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসকের পক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাম্মদ শাহিনা রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ,পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।

শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন  মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা বিএনপি, যুবদল,ছাত্রদল,কৃষকদল, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, গণঃপুর্ত বিভাগ, সদর হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।” 

“এছাড়া প্রজন্ম দলের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন করেন প্রজন্ম দল। “

“এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রজন্ম দলের আহ্বায়ক জুনেদ আলম ও মৌলভীবাজার জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক শাকের আহমদ খান অন্যান্য নেতা কর্মীরা। “

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবেন।