আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ্য দখলমুক্ত সংস্কারের দাবীতে মানববন্ধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ্য দখলমুক্ত সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে কলেজ রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সড়কে শিশু উদ্যানের সামনে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ শ্রীমঙ্গলে উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো: কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, আহমেদ ফারুল মিল্লাদ, কবি জাভেদ ভুঁইয়া, আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন, রাজনৈতিক নেতা তুহিন চৌধূরী, শিক্ষক ফুয়াদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের দিলোয়ার হোসেন, নিলয় রশিদ, মোজাহিদুল ইসলাম, আফজল হোসাইন,  হোসাইন মোহাম্মদ আফজাল, ফারজানা নাজনিন নিশি, নৃত্য শিল্পী দীপ দত্ত আকাশ প্রমুখ।

বক্ততারা ৪৮ ঘন্টার মধ্যে শিশু উদ্যান অবৈধ্য দখলমুক্ত করার দাবী জানান, অন্যতায় শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষদের নিয়ে তারা দখলমুক্ত করবেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।