স্টাফ রিপোর্টার :ই.আ.রাজু।
মৌলভীবাজার জেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম স্বপ্নকুঁড়ির ৫দিন ব্যাপী বিনামূল্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের শান্তিবাগ গ্রামের ওয়াকওয়েতে ৫দিন ব্যাপী পিঠা উৎসব ও বাসন্তী মেলার আয়োজন করা হয়।
(১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ফেব্রুয়ারি)।উক্ত আয়োজনে টিম স্বপ্নকুঁড়িরও একটি স্টল বসানো হয়, যেখানে টিম স্বপ্নকুঁড়ি প্রায় ৮০০ দর্শনার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়ের মাধ্যমে ৫ম দিনে তারা তাদের কার্যক্রম সমাপ্তি করে।
একটি মেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প, দর্শনার্থীদের মধ্যে প্রশংসনীয় টিম স্বপ্নকুঁড়ির এ ব্যাতিক্রমি আয়োজন।
এ বিষয়ে টিম স্বপ্নকুঁড়ির প্রতিষ্ঠাতা মো শামিম আহমেদ জানান,ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির জানান,সবার সহযোগিতা পেলে শুধু মৌলভীবাজার নয় বৃহত্তর সিলেট বিভাগেও কাজ করবে টিম স্বপ্নকুঁড়ি।
উক্ত ক্যাম্পে টিম স্বপ্নকুঁড়ির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইকরাম হোসেন, রাফসান আহমেদ, মঞ্জুর হোসেন সোহাগ,মো: জসিম,মনবির দাস রনী, শাওন আহমদ, তামান্না আক্তার, মো: অভি, রায়হান, আজিজুল, মোহসিন, আমিনুল, হাসিবুন ফরিদা,মো সাহান, সানজিনা মীরা মাহিমা, আফিয়া আক্তার, রাফা চৌধুরী, মীম আক্তার, তামিম আহমদ, অর্জুন কর, জুনাইদ আহমেদ,মহসিন আহমেদ,মামুন তালুকদার,মেহজাবিন তালুকদার,রাফা চৌধুরী প্রমুখ।






