আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরে মাদক, জুয়া, চুরি ইভটিজিং বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


কে এম সাইদুল ইসলাম

রাজনগর প্রতিনিধি:
রাজনগরের মনসুরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনসুরনগর গ্রামে মাদক জুয়া চুরি ইভটিজিংসহ অন্যান্য অপরাধমূলক কাজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামের একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আহমদ মোর্শেদুল হাসান খান। স্থানীয় মুরব্বি সেলিম আহমদের সভাপতিত্বে ও হাফিজ আবু দারদার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ওলিদ আহমদ, উপজেলা অশ্লীলতা দমন কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, স্থানীয় মুরব্বী আব্দুর রউফ, অশ্লিলতা দমন কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন মাদক সেবন এবং মাদক যারা বিক্রি করে তারা সমাজের শত্রু, এদের কারণে সমাজের তরুণ যুব সমাজ ধ্বংস হচ্ছে আমাদেরকে মাদক সেবন এবং মাদক তাদের থেকে সতর্ক হতে হবে। মাদক-শাবিদের অভিভাবকদের সচেতন হতে হবে যাদের বাচ্চারা মাদকের সাথে সম্পৃক্ত তারা তাদেরকে সচেতন করতে হবে বোঝাতে হবে। তিনি আরো বলেন মাদক ব্যবসায়ীদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা ধরে আইনের আওতায় প্রয়োজনে তাদের জন্য মোবাইল কোর্ট করা হবে। এছাড়াও যারা ইভটিজিং করছে তারা অপরাধী যে কেউ রাস্তার ধারে বসে ইভটিজিং করলে আইনের আওতায় আনা হবে অভিভাবক রয়েছেন এবং সচেতন যারা আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করবো।