আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রমজানের আগে কমলগঞ্জে পর্যটকদের উপচে পড়া ভিড়


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের আগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য দেখতে সারাদেশ থেকে আগত পর্যটকেরা এসে উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় করছেন।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও সবুজ চা বাগানে পর্যটকের পদচারণায় মুখরিত। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন পর্যটকেরা।
এ উপজেলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, শমশেরনগর গল্ফ মাঠ, শমশেরনগর বিমানবন্দর, সবুজ চা বাগানসহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে।
উপজেলার মাধবপুর লেকে পরিবার নিয়ে ঘুরতে আসা নরসিংদীর সাদিক আব্দুলাহ বলেন, পবিত্র রমজানের আগে পরিবার নিয়ে কমলগঞ্জ ঘুরতে এসেছি। এখানে আসলে একসাথে অনেকগুলো পর্যটনকেন্দ্র দেখা যায়। যা অন্য কোন উপজেলায় পাওয়া যায়না। এই এলাকার পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে হবে। তাহলে আরও অনেক পর্যটক আসবেন।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামরুল হোসেন চৌধুরী বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গলে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সবসময় ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। এখানে সারা বছর দেশ বিদেশের পর্যটক ঘুরতে আসেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি কমলগঞ্জ থানা পুলিশ কাজ করছে। পর্যটকেরা যেন নির্বিঘেœ চলাফেরা করতে পারেন এজন্য আমরা সবসময় কাজ করছি।