আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় উদযাপিত হয়েছে গণতন্ত্র উৎসব

( নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁয় উদযাপিত হয়েছে গণতন্ত্র উৎসব। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা চত্বরে ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি ফজলুল হক খানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এবং রূপান্তরের কারিগরি সহায়তায় পরিচালিত আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক কামাল হোসেন। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদের ভূমিকা অপরিসীম। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতার মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেগুলো প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। নাহিদের নেতৃত্বে ছাত্ররা দাঁড়াবে আরেক ইতিহাসের সামনে এছাড়াও দিনব্যাপী এ উৎসবে ছিল বিভিন্ন সংগঠন ও যুব ফোরামের স্টল, যুবদের উদ্যোগে নাটক পরিবেশন, গান, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, মক ভোটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রের চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা কার্যক্রমের উদ্দেশ্য যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এ উৎসবটির আয়োজন করা হয়।