নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব (গভঃ রেজিঃ নং- ৯৮৭৩৬/১২) মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
(২৮ ফেব্রুয়ারী) শুক্রবার বিকাল ০৪ ঘটিকায় বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এম.এ রুমান আহমদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হাসনাত মজুমদার এর সঞ্চালনায় অসহায় হতদরিদ্র কর্মহীন একশত ত্রিশটি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লন্ডন বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সেন্ট্রাল লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ হোসেন রাজা উপদেষ্টা বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা, লন্ডন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সেন্ট্রাল লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ফরহাদ রশিদ চৌধুরী উপদেষ্টা বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা, শরীফ আহমদ ইমন সহ সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা, জাবেদ মিয়াসহ সভাপতি মৌলভীবাজার জেলা, মামুন আহমদ মুন্না যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা।






