আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

এতিম-সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব- সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, এতিম সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাদের সমাজের মূলস্ত্রোতধায়ার নিয়ে আসার জন্য সরকার কাজ করছে। এজন্যে তাদের শিক্ষাসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন কর্মসূচি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করছে।

রবিবার (২ মার্চ) পবিত্র মাহে রমাদ্বানের প্রথম দিন সিলেট নগরীর রায়নগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) এর বাসিন্দা এতিমদের সাথে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী একথাগুলো বলেন।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে ও শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, রাজস্ব শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির, সিলেটের এনডিসি মোঃ ওমর সানী আকন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, সহকারী পরিচালক নাজিম উদ্দিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মুক্তার হোসেন, ওসমানী হাসপাতাল সমাজসেবা অফিসার জাহানারা বেগম, সিনিয়র সাংবাদিক ও সিলেট বধির সংঘের সভাপতি হাজী এম আহমদ আলী।

ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক মাওলানা আতাউর রহমান।