আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মাহে রমজানের শিক্ষাকে জীবনে প্রতিফলনের মাধ্যমে ত্বাকওয়া অর্জন করতে হবে- মোঃ আব্দুর রফিক

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, মাহে রমজান পবিত্র কোরআন নাজিলের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের সু-সংবাদবাহী মাস রমজানুল মোবারক। এই মাসের শিক্ষাকে জীবনে প্রতিফলনের মাধ্যমে ত্বাকওয়া অর্জন করতে হবে।

তিনি বলেন, গরীব অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সমাজসেবা অধিদফতর। তাদের সমাজের মূল শ্রোতধায়ার নিয়ে আসার জন্যে তাদের শিক্ষাসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন কর্মসূচি সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে বাস্তবায়ন করছে।

সোমবার (৩ মার্চ) সিলেট নগরীর বাগবাড়িস্থ সরকারি  শিশু পরিবার (বালক) এর বাসিন্দা এতিমদের শিশুদের সাথে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক একথাগুলো বলেন।

সরকারি উপ-তত্ত্বাবধায়ক আয়শা আক্তার বৃষ্টির সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর পক্ষে উপস্থিত ছিলেন সিলেটের এনডিসি মো. ওমর সানী আকন, সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্যাট বিশ্বাস শাহরিয়ার, রেজা-ই-রাব্বি, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও সিলেট বধির সংঘের সভাপতি হাজী এম আহমদ আলী। দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী শামছুল ইসলাম।