আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলের কালাপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে আওলাদ মেম্বারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর হাফিজিয়া মাদরাসা ও মরহুম হাজী আলফত মিয়া এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে কালাপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার আওলাদ মিয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) শ্রীমঙ্গল উপজেলার কালাপুর হাফিজিয়া মাদরাসা ও মরহুম হাজী আলফত মিয়া এতিমখানায় ইফতার পূর্ব মিলাদ মাহফিল পরিচালনা করেন উত্তর গাজীপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হাফেজ রুহুল আমিন আবেদী এবং মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কালাপুর হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল জলিল নূরী।

কালাপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার আওলাদ মিয়ার তদারকিতে ইফতার মাহফিলে অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন- এমজেইউজে (রেজি নং মৌল-০৩৮) এর সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক), ব্যবসায়ী আসাদ মিয়া, মাহমুদ মিয়া, সোহান চৌধুরী, হাবিজ মিয়া, মছদ্দর আলী, সমাজসেবক মোঃ লেবু মিয়া, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) অন্যতম সদস্য হাফেজ দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।

ইফতার মাহফিলে কালাপুর হাফিজিয়া মাদরাসা ও মরহুম হাজী আলফত মিয়া এতিমখানার শিক্ষকবৃন্দ এবং এলাকার ময়মুরুব্বি সহ শতাধিক রোজাদাররা অংশগ্রহণ করেন।