আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায়কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রীর ছোট ভাইয়ের ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় মৌলভীবাজারেরে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এর ছোট ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
     জানা যায়, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় শনিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে ইটভাটা সমুহে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মুন্সিবাজারে অবস্থিত বিগত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এর ছোট ভাই উপজেলা আওয়ামীলীগ ও ব্রিকস এসোসিয়েশন অব কমলগঞ্জ এর সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন ইটভাটা ”সাবারী ব্্িরকস” এর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় বোল্ডডোজার দিয়ে ইট ভাটাটি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
      নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় লোকজন জানান, ‘এই ইটভাটা কোন দিন লাইসেন্স ও পরিেেবশ এর ছাড়পত্র ছিল না। যাই করেছেন বড়ভাইয়ের  ক্ষমতাবলে।
       কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট ফিডিশন ছিলো, ১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের নির্দেশনায় ও জেলা ম্যাজিষ্ট্রেট সু-স্পস্ট তদারকিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।