আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় জাল টাকা সহ একাধিক মামলার আসামী  গ্রেপ্তার 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে জাল টাকাসহ মো. রাসেল মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে রাসেলের কাছে ৫০০ টাকার ৪৮৮টি নোট মোট দুই লাখ ৪৪ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। গ্রেফতারকৃত রাসেল উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলী ও মোছা. রাশিদা বিবির ছেলে। পুলিশ আরও জানান রাসেলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা কাজ করছি।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান আটক ব্যক্তির নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের ১৩টির বেশি মামলা আছে।