আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাবেয়া সুলতানা,, ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) বেলা পৌনে দুইটার দিকে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের সামনে ঢাকা- বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন- সজল (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)। সজল বগুড়া শহরের উত্তর কাটনারপাড়ার তোফাজ্জল হোসেন তোফার ছেলে। নিহতদের  মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি মনোয়ারুজ্জামান। পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত হোসেনে আরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নার্স। ডিউটি করার জন্য স্বামী সজলের সাথে মোটরসাইকেলযোগে হাইওয়ের উপর দিয়ে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌছালে একটি কালো মাইক্রোর সাথে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই ছিটকে পড়ে। তখনই পেছনে থাকা দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মারা যান। পরে তার স্ত্রীকে শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।