১৪ মার্চ ২০২৫
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনের সংবাদ সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!
টিআইবি বাংলাদেশে দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। টিআইবি মনে করে, নারী ও শিশুরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ যারা এই আন্দোলনকে বেগবান করতে সক্রিয় এবং সহায়ক ভূমিকা পালন করছে। সারাদেশে সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক এবং নিন্দনীয়। এহেন পরিস্থিতি থেকে উত্তরণে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তাই নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে আগামী ১৬ মার্চ ২০২৫, রবিবার সকাল ১১:০০টায় একটি মানববন্ধনের আয়োজন করছে টিআইবি। মানববন্ধনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মানববন্ধনের তারিখ: ১৬ মার্চ ২০২৫, রবিবার।
সময়: বেলা ১১:০০টা।
স্থান: মানিক মিয়া এভিনিউ (জাতীয় সংসদ ভবনের সামনে), শের-ই-বাংলা নগর, ঢাকা।
উক্ত মানববন্ধনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,






