আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

১৪ মার্চ ২০২৫

বরাবর

বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

বিষয়: নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনের সংবাদ সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।

প্রিয় মহোদয়,

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!

টিআইবি বাংলাদেশে দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। টিআইবি মনে করে, নারী ও শিশুরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ যারা এই আন্দোলনকে বেগবান করতে সক্রিয় এবং সহায়ক ভূমিকা পালন করছে। সারাদেশে সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক এবং নিন্দনীয়। এহেন পরিস্থিতি থেকে উত্তরণে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তাই নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে আগামী ১৬ মার্চ ২০২৫, রবিবার সকাল ১১:০০টায় একটি মানববন্ধনের আয়োজন করছে টিআইবি। মানববন্ধনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মানববন্ধনের তারিখ: ১৬ মার্চ ২০২৫, রবিবার।

সময়: বেলা ১১:০০টা।

স্থান: মানিক মিয়া এভিনিউ (জাতীয় সংসদ ভবনের সামনে), শের-ই-বাংলা নগর, ঢাকা।

উক্ত মানববন্ধনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।

ধন্যবাদান্তে,