আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় পারভেজ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে ঢাকা জেলার দক্ষিণখান থানার ময়নারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. হিরু (২৫) এবং একই এলাকার মানিকের ছেলে মো. নিশাদ (২০)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৩ মার্চ শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়ায় পূর্ব বিরোধের জেরে মালতিনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে রাজমিস্ত্রী পারভেজ (২১) ও তার বন্ধু আতিকুলের ওপর হামলা চালায় আসামিরা। তারা ধারালো চাকু দিয়ে পারভেজের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। এ ঘটনায় নিহতের বাবা পরেরদিন থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। তিনি আরও জানান গ্রেপ্তারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।