আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

র‌্যাবের অভিযানে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী  গ্রেফতার   

       (বগুড়া) প্রতিনিধি: র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর থানার মামলা নং-০৬ তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২১, জিআর নং – ৪০/২১ এর পলাতক আসামী শ্রী জয় সরকার, বগুড়া জেলার শেরপুর থানাধীন মজনু জুট মিল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে আসামী’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‌্যাব-১২ মহোদয় এর দিকনির্দেশনায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য  ১৪ মার্চ ২০২৫ ইং ১৫.৫০ ঘটিকায় বগুড়া জেলার শেরপুর থানাধীন মজনু জুট মিলের সামনে অভিযান পরিচালনা করে ০৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শ্রী জয় সরকার, পিতা- মৃত গনেশ সরকার, সাং- শ্রীরামপুর পাড়া থানা-শেরপুর, জেলা- বগুড়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শ্রী জয় সরকার মামলার রায় প্রকাশের পর সাজা হতে পরিত্রাণ পেতে দীর্ঘ দিন স্থানীয় আত্মীয় স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়।