আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বাংলা টাইম এন্ড টিউন পরিবারের ইফতার মাহফিল

কিবরিয়া আহমেদ মৌলভীবাজার

সিলেটের জনপ্রিয় অনলাইন পত্রিকা এবং অনলাইন ভিত্তিক নিউজ চ্যানেল বাংলা টাইম এন্ড টিউনের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থী ও এতিম বাচ্চাদের নিয়ে মৌলভীবাজারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আজ ১৮ মার্চ (১৭ রমজান) মঙ্গলবার সদর উপজেলার সরকার বাজারের পশ্চিমে বাদেফতেপুর আলহাজ্ব ক্বারী নিয়ামত উল্লা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

উক্ত মাহফিলে বাংলা টাইম টিউনের নির্বাহী সম্পাদক আব্দুল কাহারের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা প্রতিনিধি কিবরিয়া আহমেদ এর পরিচালনায় এবং আলহাজ্ব ক্বারী নিয়ামত উল্লা হাফিজিয়া মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ ক্বারি জুনেদ আহমদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখা ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক জোসেফ আলী চৌধুরী। বাংলা টাইম এন্ড টিউনের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শাকিল আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন, শেরপুর ফাঁড়ি পুলিশের অফিসার ইনচার্জ শিপু দাস, দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, আঞ্জুমানে আল ইসলাহ শেরপুর আঞ্চলিক শাখার সভাপতি মাওঃ মুফতি আল আমিন যুক্তিবাদী, শেরপুর শাহ পরান (রহঃ) দাখিল মাদরাসা’র সুপার মাওঃ মুফতি মনজুর এলাহি, সহকারী শিক্ষক মাওঃ মাজহারুল ইসলাম, সোনার বাংলা আদর্শ ক্লাবের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপু, এলাকার মুরুব্বীদের মধ্যে খালিক মিয়া, কাদির মিয়া, গিয়াস মিয়া, আজম মিয়া, আঞ্জুমানে আল ইসলাহ শেরপুর আঞ্চলিক শাখার উপদেষ্টা হাফিজ কামরুল ইসলাম, মাওঃ আব্দুল হামিদ, মাওঃ আলমগীর হোসেন, মাওঃ ক্বারী জয়নাল আবেদীন, আলহাজ্ব ক্বারী নিয়ামত উল্লা হাফিজিয়া মাদরাসা’র সহকারী শিক্ষক মাওঃ হাফিজ আবুল হোসেন, মাদরাসা’র দায়িত্বশীল ফখরুল ইসলাম, দায়িত্বশীল কওছর মিয়া, ডাঃ জুয়েল আহমদ ফয়েজ, সাংবাদিক বিজয় সাহা, সাংবাদিক সোহেল মিয়া, সাংবাদিক খালেদ আহমদ, ছাত্র অধিকার পরিষদ কর্মী সাইফুল, সাকিব, কামরুল, হুমায়ুন আহমেদ, সজ্জাদ মিয়া সহ বাদেফতেপুর এলাকার মুরুব্বিরা এবং যুব সমাজের অনেকেই।
অনুষ্ঠান শেষে দোয়া পরিবেশন করেন শেখ ফজিলাতুন্নেছা ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক মাওঃ মুফতি নেছার উদ্দিন চট্টগ্রামী’।

অতিথিরা মাদরাসার কল্যাণ কামনা করে বলেন- মাদরাসাকে এগিয়ে নিয়ে যেতে আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবো এবং বিত্তবানরা এতিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।