আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমায় মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের উদ্যোগে ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকাল সাড়ে ৯টায় দিবসের কর্মসূচির উদ্বোধন, কুচকাওয়াজ ও সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মুনতাকিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মনোয়ার হুসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কুটি মিয়া, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুন খান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল হক, কামালবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক, ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড  সুপার ভাইজার মোঃ আব্দুল আজিজ প্রমুখ।