আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় জাল টাকাসহ এক যুবক আটক 

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জাল টাকাসহ মিনহাজুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মিনহাজুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইউনুস আলী জানান, গত মঙ্গলবার আত্রাই উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় একটি ফলের দোকানে আপেল ক্রয় করে একটি এক হাজার টাকার নোট বের করে দেয় মিনহাজুল। এসময় দোকানাদার টাকা হাতে নিয়ে জাল টাকা বলে স্থানীয় লোকজনকে জানায়। পরে লোকজন আসলে মিনহাজুলের শরীর তল্লাশি করে আরও একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে জাল টাকার নোটসহ আটক করে থানায় আনে। এ ঘটনায় মিনহাজুলের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।