আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেট জেলায় ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাস্তবায়নাধীন “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)-২য় সংশোধিত” এর আয়োজনে ১৩ মার্চ ২০২৫ তারিখে সিলেট প্রকল্প কার্যালয়ে শুরু হওয়া ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সমাপনী অনুষ্ঠানে প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ে নিযুক্ত জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরীর সভাপতিত্বে ও প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ের নিযুক্ত জু. কনসালটেন্ট (ট্রেনিং) শ্রী শুভ পালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।

৯ দিনব্যাপী ৩টি বিষয়ে প্রশিক্ষণে সেবাইতরা সামাজিক মূল্যবোধ, বাল্যবিবাহ-যৌতুকের কুফল, ইভটিজিং, নারী নির্যাতন, নারী-পুরুষ বৈষম্য, সার্বজনীন মানবাধীকার, শিশু অধীকার, ন্যায়বিচার, মাদকের কুফল ও করনীয়, পশু পালন, মৎস্য চাষ, গবাদি পশুর টীকা, রোগের লক্ষণ, মৎস্য চাষ পদ্ধতি, ফসল চাষ, ফল চাষ, শাক-সবজি চাষ, ফুল চাষ, মৌমাছি পালন ও কৃষি জমি পরিমাপ সম্পর্কে প্রশিক্ষণ নেয়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সকলে যেন প্রশিক্ষণেপ্রাপ্ত জ্ঞান সমাজে ছড়িয়ে দেন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আওতায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)” প্রকল্পের আয়োজনে এই সেবাইত প্রশিক্ষণ যে কতটা যুগোপযোগী তিনি তার প্রশংসা করেন।