আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ মোট ৬ জন মাদক কারবারি গ্রেফতার

নওগাঁয় পৃথক দুটি

অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ মোট ৬ জন মাদক কারবারি গ্রেফতার

( নওগাঁ) প্রতিনিধি : র‍্যাব-৫, সিপিসি-৩ এবং 

সিপিএসসি এর গোয়েন্দা দল মাদক কারবারীদের মাদকের চালান সরবরাহের তথ্যাদি সংগ্রহ ও পর্যালোচনা শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে, গত ২১ মার্চ ২০২৫ তারিখ ১৪:৩০ ঘটিকায় এবং ১৯: ৩০ ঘটিকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন মামুদপুর বাজার এলাকা হতে অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ডালায় বহনকৃত ৬৯ কেজি এবং নজিপুর বাজার এলাকা হতে অভিনব কায়দায় কার্টুনে বহনকালে ৫০ কেজি গাঁজাসহ সাক্ষীদের উপস্থিতে সর্বমোট গাঁজা ১১৯ কেজি, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ০১টি এবং নগদ ৮৭,৯১০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং উক্ত ঘটনায় ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ মাতাব্বর হোসেন (৪৮) ২। অপুদেব (২৯) ৩। রিপন পাল (৩৬) ৪। আনন্দ পাল (২১) ৫। শ্রী নিতাই চৌধুরী (৪২) এবং ৬। শরিফুল ইসলাম (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং হবিগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা 

বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে 

আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগা জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজুর কার্যক্রম 

প্রক্রিয়াধীন।