আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমার সিলামে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে বোমা হামলা ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ভিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা সিলাম জামে মসজিদের সামনে সিলাম স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার সভাপতি তাজুল ইসলাম জনির সভাপতিত্বে ও ছাত্রনেতা আবু ছালেহ এর সঞ্চালনায় এক প্রতিবাদ সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়।

এর আগে একটি প্রতিবাদ মিছিল সিলাম চকেরবাজার হয়ে নিজ সিলাম পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলাম স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোতাকাব্বের ফাহাদ।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলাম জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান। অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন প্রমুখ।

এসময় সমাজসেবী শফিকুল ইসলাম, সিলাম জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী সাজ্জাদ মিয়া কাপ্তান, সিলাম ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার শফিকুল হক, সিলাম স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার শুভাকাঙ্খী ও সমাজসেবী সুমনুল কবির, সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন সুজন, সাধারণ সম্পাদক মোঃ সুহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক আদিল হোসেন লিমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজ খান ইমন, অর্থ সম্পাদক আজহারুল ইসলাম হামজা, দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, শিক্ষা প্রকাশনা বিষয়ক সম্পাদক  মোঃ আব্দুস সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক  মোঃ মারকাজুল ইসলাম, প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম রাহিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সানোয়ার বক্ত রাহিন, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ জুয়েল, নির্বাহী সদস্য নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।