আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে‘র ইফতার সামগ্রী বিতরণ


মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজারে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন লালনের বাবা মরহুম আব্দুল রশিদ বাবু‘র রুহের মাগফিরাত কামনায় (রবিবার) ২৩ মার্চ বিকালে সিংকাপন মুনরাইজ কিন্ডারগার্টেন কে.জি স্কুলে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহীদ ইসলাম এর সভাপতিত্বে ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- খোলাফায়ে রাশেদীন ইসলামী সমাজকল্যাণ সংস্থা, মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ইনাম। বক্তব্য রাখেন-সাংবাদিক জাকির হোসেন, হাফিজ মুস্তাফিজুর রহমান লেবু, মো: সেলিম আহমদ, মো: আলমঙ্গীর হোসেন। দোয়া করেন- চার মৌজা জামে মসজিদ এর মোয়াজ্জিন ক্বারী রাজু আহমদ প্রমুখ।