আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জকিগঞ্জ সোসাইটির ইফতার মাহফিল সম্পন্ন

★

 গত ১৫ মার্চ, শনিবার ওয়ারেন সিটির আল-ফাতাহ জামে মসজিদে জকিগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির  উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে আলোচনা ও দোয়া পরিচলনা করেন আল-ফালাহ মসজিদের ইমাম মাওলানা আবদুল বাসিত চৌধুরী। 

তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আমাদেরকে  সাম্যের শিক্ষা দেয়। 

 সোসাইটির সভাপতি সৈয়দ শফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি আহমদুর রহমান, মঞ্জুর আহমদ, অর্থ সম্পাদক ফারুক আহমদ, প্রচার সম্পাদক মিশকাত হোসেন, সদস্য কামাল আহমদ। উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান  সৈয়দ গোলাম কিবরিয়া লস্কর, আবদুস সাত্তার ও সৈয়দ ইসমাইল দুলু। আরও উপস্থিত ছিলেন কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি জুবায়েরুল ইসলাম চৌধুরী খোকন ও বৃহত্তর জৈন্তা এসোসিয়েশন অব মিশিগান ইউএসএ-এর সাবেক সভাপতি ওলিউর রহমান, বিএনপি নেতা খন্দকার কামাল হোসেনসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

শেষাংশে সভাপতি তার বক্তব্যে সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জেনে অতিথিবৃন্দ ও সোসাইটির নেতৃবৃন্দের অসংখ্য ধন্যবাদ জানান। এবং সোসাইটির বিভিন্ন পর্যায়ের সামাজিক উন্নয়নে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

 এতে মিশিগানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।