আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জুড়ীতে বিজিবির অভিযানে ৮৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার- আটক ২

জালালুর রহমান:: মৌলভীবাজারের জুড়ীতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ রাজকী বিওপি কমান্ডার এর নেতৃত্বে একটি টহল দল (২৪ মার্চ) সোমবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে।

জুড়ী উপজেলার চুংগাবাড়ী এলাকায়  অভিযান পরিচালনা করার সময় একটি  অটোরিক্সা (সিএনজিযুগে) ৩জন ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় টহলদল অটোরিক্সা (সিএনজিকে) থামানোর সিগন্যাল দেয়।

অটোরিক্সা (সিএনজি) চালক টহলদলের উপস্থিতি টের পেয়ে সিএনজিটি রেখে পালানোর চেষ্টার প্রাক্কালে টহলদল ২জনকে আটক করতে সক্ষম হয়।

তারা হলেন, ফুলতলা ইউনিয়নের মতিনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে, ইমরান আহমদ (২০), একই গ্রামের আশাবুর রহমানের ছেলে, জাহাঙ্গীর হোসেন(৩০) উল্লেখ্য ১জন পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল আটককৃত যাত্রীসহ সিএনজিটিকে তল্লাশী করে আকটকৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে ১প্যাকেট করে ২টি প্যাকেট ও সিএনজির সীটের নীচ হতে আরও ৩ প্যাকেটসহ মোট ৫ টি কালো পলিথিনের প্যাকেট জব্দ করে।

স্থানীয় উপস্থিত ব্যক্তিদের সম্মুখে প্যাকেটগুলো খোলা হলে উক্ত প্যাকেটগুলোতে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ইয়াবা ট্যাবেলট গণনা করে ৮৭১ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে বিজিবির হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির এই কার্যক্রম সীমান্ত নিরাপত্তা এবং দেশের মাদকবিরোধী সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে।