আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যেগেজীবন যাত্রার মান নিয়ে মতবিনিময়


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যেগে শ্রীমঙ্গল
উপজেলার ভুরভুরিয়া স্বপ্নসারথি দলের সদস্য ও তাদের অভিভাবকদের সাথে ব্রাকের নির্বাহী পরিচালক
আসিফ সালেহ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি বাগানে জীবন যাত্রার মান উন্নয়নের
জন্য পড়ালেখার পাশাপাশি হাতে কলমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন গ্রহন করার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন এবং
কিশোরীদের বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ে অভিভাবকদের সাথে আলোচনা করেন। সর্বোপরি
কিশোরীদের স্বপ্ন বাস্তবায়নে আর কি কি করা প্রয়োজন সে বিষয়ে অংশগ্রহণমুলক আলোচনা করেন।
কিশোরীদের পড়ালেখা ও তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করার কথা বলেন। এ সময় উপস্থিত
ছিলেন- পিএসইউ- ব্র্যাক, ডিভিশনাল ম্যানেজার, রিপন চন্দ্র মন্ডল, সেলপ, জোনাল ম্যানেজার প্রশান্ত
কুমার দে, জেলা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, টেকনিক্যাল, ডেপুটি ম্যানেজার নজরুল ইসলাম,
ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ডেপুটি ম্যানেজার সোহেল রানা। সার্বিকভাবে সহযোগিতা করেন-
অফিসার সেল্প, উত্তম কুমার দেব।