আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সাংবাদিক মঈন উদ্দিন ও রেজাউল হক ডালিমদ্বয়কে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের দুই সদস্য মঈন উদ্দিন এবং মো. রেজাউল হক ডালিমদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের কনফারেন্স রুমে 

এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য মঈন উদ্দিন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এবং দক্ষিণ সুরম প্রেসক্লাবের সদস্য মো. রেজাউল হক ডালিম সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা প্রদান করা হয়। 

আমন্ত্রিত অতিথিসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ দুই সাংবাদিকের হাতে সম্মাননাস্মারক তুলে দেন।

প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ আহমদের সঞ্চালনায় সংবর্ধনা প্রদানকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ, উপজেলা জামায়াতের আমির সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহসাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য ফয়সাল আমীন, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা সহকারী প্রশাসন কর্মকর্তা আবুল হোসেন ও মিজানুর রহমান। উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা

আরো উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সিপন আহমদ, সহসভাপতি সাহেদ আহমদ শান্ত, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, কার্যনির্বাহী সদস্য জাহেদ আহমদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সদস্য দুলাল হোসেন, ফয়সল আহমদ রানা, সুলতান সুমন, আহমেদুর রহমান সাদেক, শেখ সাদিম মিয়া, আবু্ল বশর, জাবেদ এমরান, আব্দুল হাসিব ও মো. সুহেল মিয়া প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের শেষে মুনাজাত পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউনূস আলী।