আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার মাহফিল সম্পন্ন 

★

গত ১৬ মার্চ, রোববার ওয়ারেন সিটির আলিফ রেষ্টুরেন্টে জালালাবাদ সোসাইটি অব মিশিগান ইউএসএ-এর ইফতার মাহফিলের আয়োজন করা হয়।সোসাইটির সভাপতি এ হোসেন সোলায়মান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিব রহমানের উপস্থাপনায় পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মাহতাব উদ্দিন। 

 বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিল ম্যান আবু আহমদ মুছা, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাদেক আহমদ ও সহুল হোসেন। 

বক্তারা বলেন, পবিত্র মাহে রমাদানে সবাইকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ইসলামের মূল্যবোধে বিশ্বাসী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকি, পাপ মোচন করে আত্মাকে পরিশুদ্ধ করি। বক্তারা সকল পরিবারকে ইসলামী শিক্ষায় মনোনিবেশ করার জন্যও অনুরোধ জানান।

এতে আরও  উপস্থিত ছিলেন  কয়েস লোদী, লাল মিয়া,  আজিজুর রহমান, জিল্লুর রহমান, বাবুল আহমদ, নজরুল রহমানসহ আরও অনেকে। 

দোয়া পরিচালনা করেন  মাওলানা আছাদ উদদীন।

 সাধারণ সম্পাদক  হাবিব রহমান উপস্থিত অতিথি ও সুধীবৃন্দসহ সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও স্বাগত জানান। 

শেষাংশে সভাপতি তার বক্তব্যে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে- তাই সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামীতে সোসাইটির বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন আচার অনুষ্ঠান ও জাতীয় দিবস উদযাপনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।