আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বেপরোয়া গতিতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বস্তি থেকে কাজ করে ফেরার পথে সোমবার সন্ধ্যায় রাস্তার পার্শ্ব দিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে বিনোদ বাউরী নামে এক চা শ্রমিক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেল জব্দ করেছে। নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও পুলিশ সিলেট মেট্রো-ল ১১-৫১৮৪ মোটর সাইকেলটি  জব্দ করেছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদের আনন্দ উপভোগ করতে কিছু সংখ্যক মোটর সাইকেল আরোহী বেপরোয়া গতিতে সাইকেল চালাচ্ছিল। দ্রুতগতির মোটর সাইকেল এর ধাক্কায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হচ্ছে। মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছেন। তবে মোটর সাইকেল জব্দ করা হয়েছে এবং ঘাতক সাইকেল চালককে বের করার চেষ্টা চলছে।