আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়া বিপুল পরিমাণ  আতশবাজি জব্দ: গ্রেপ্তার ২

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজারের বেশি প্যাকেট আতশবাজি (পটকা) এবং তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের ভাটকান্দি দক্ষিণপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- শহরের মালতীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩৩) এবং ভাটকান্দি দক্ষিণপাড়ার মৃত আকবর আলী প্রামানিকের ছেলে হারুন (২৮)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আতশবাজি তৈরির বিষয়ে আগে থেকেই আমাদের কাছে তথ্য ছিল। এর ভিত্তিতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাড়ি থেকে ৩,৫৪০ প্যাকেট আতশবাজি এবং তা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১২ হাজার ৪০০ টাকা। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।