আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটের বসন্তরাগাঁও দারুল ক্বিরাত শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বসন্তরাগাঁও এলাকায় প্রথম রামাদ্বান হইতে ২৭ রামাদ্বান পর্যন্ত মাসব্যাপী সহীহ শুদ্ধ কুরআন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বসন্তরাগাঁও শাখা কেন্দ্রের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বসন্তরাগাঁও জামে মসজিদে আব্দুন নুরের সভাপতিত্বে প্রথম অধিবেশনে ইসলামী আলোচনা ও বিশেষ মোনাজাত করেন হযরত মাওলানা মর্তুজ আলী আমানতপুরী।

দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে শাখার সাধারণ সম্পাদক বখতিয়ার খাঁন। স্বাগত বক্তব্য রাখেন বসন্তরাগাঁও দারুল ক্বিরাত শাখার নাজিম শামসুল হক।

মাওলানা আব্দুল হামিদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আয়শা মনোয়ারা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুস সালাম, সাংবাদিক অলিউর রহমান, জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান খালেদ, আল ফাহিম আহমদ, বসন্তরাগাঁও দারুল ক্বিরাত শাখার সহ নাজিম বাবুল মিয়া, অর্থ সম্পাদক সানুর মিয়া, প্রধান কারী মাওঃ ইসলাম উদ্দিন, হাফিজ মোঃ বুরহান উদ্দিন, আবু সুফিয়ান, ক্বারী জাবের আহমদ, ক্বারী মনির আহমদ, ক্বারীয়া আনজুমা খানম, ক্বারীয়া নাজমা বেগম, কারিয়া শিরিনা বেগম, ক্বারী জয়নাল আবেদীন।

এসময় এলাকার মুরব্বি আরশ আলী, সিদ্দিক আলী, আব্দুল জব্বার সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।