আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন

(নওগাঁ) প্রতিনিধি :

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ নওগাঁ জেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যান রাজধানীতে মেয়ের বাসায় ছিলেন। ফজলে রাব্বি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইনজীবী এ.কে.এম ফজলে রাব্বি বকু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। (৩ এপ্রিল বৃহস্পতিবার )সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মেয়ের বাড়িতে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারি শাহেদুজ্জামান সুইট। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ ও নওগাঁ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলে রাব্বি। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। প্রয়াত ফজলে রাব্বির ব্যক্তিগত সহকারি সুইট বলেন, প্রয়াতের প্রথম জানাজা রাত সাড়ে ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শুক্রবার বাদ জুমা নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এবং তৃতীয় জানাজা তার গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী থানার হালালিয়া ছাতনী গ্রামে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাবেক এই আইনজীবীর মৃত্যুতে জেলা বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এইচ.এম জাহাঙ্গীর আলম শোক প্রকাশ করে বলেন, আগামী রোববার আদালতের কার্যক্রম শুরু হলেও বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একদিনের কর্মবিরতি পালন করা হবে। ১৯৩৮ সালের ১ অক্টোবরে আদমদিঘীতে জন্মগ্রহণকারী ফজলে রাব্বি ২০১৭ ও ২০২২ সালে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের