আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের কর্মীসভান্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও

প্রেসবিজ্ঞপ্তি তারিখঃ ০৫/০৪/২০২৫
মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের কর্মীসভা
ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির কর্মীসভা থেকে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্দ্ধগতি রোধ, সর্বজনীন রেশনিং চালু, শ্রমিকদের ন্যায়সঙ্গত ধর্মঘট করার অধিকার হরণের পাঁয়তারা বন্ধ, শ্রমআইন ও শ্রম বিধিমালার শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি সমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া। জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গিয়াস মিয়া, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, কমলগঞ্জ উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি মোঃ মোস্তাক মিয়া, ট্রেড ইউনিয়ন সংঘ জুড়ী আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল করিম, জুড়ী উপজেলা ডেকোরেটার্স শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, হোটেল শ্রমিক ইউনিয়ন রবিরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জিলহজ্ব মিয়া, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া, সদস্য মোঃ জসিমউদ্দিন ও নারী চা-শ্রমিক নেত্রী লক্ষীমণি বাক্তি প্রমূখ।
সভায় বক্তারা বলেন জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের আয় বাড়েনি। এমন কি কাজ করেও অনেক ক্ষেত্রে ন্যায্য মজুরি ও বোনাস পায়নি অনেক শ্রমিক। গার্মেন্টস শ্রমিকরা বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করেও সমুদয় ন্যায্য পাওনা পায়নি। সিলেট বিভাগের চা-শ্রমিকরা বিশেষ করে এনটিসি, দেউন্দি, বড়জান টি কোম্পানীর শ্রমিক-কর্মচারী কাজ করেও মাসের পর মাস ঠিক মত মজুরি ও রেশন পাচ্ছে না। শ্রমিকরা বার বার সরকারের কাছে আবেদন নিবেদন করেও কোন প্রতিকার পাচ্ছে না। উপরন্তু সাম্রাজ্যবাদী বিশ্বসংস্থা আইএমএফের শর্তে ঋণ নিয়ে অন্তবর্তী সরকার ভ্যাট বৃদ্ধি করে জনগণের উপর মূল্যবৃদ্ধি চাপিয়ে দিয়েছে। জাতীয় ও জনজীবনের সমস্যা-সংকটের জন্য দায়ী মালিক শ্রেণি, শাসক-শোষকগোষ্ঠি সর্বোপরি তাদের প্রভূ সাম্রাজ্যবাদকে আড়াল করা হচ্ছে।
সভায় বক্তারা আরও বলেন সমগ্র পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা এক গভীর ও সামগ্রিক সংকট, দ্বন্দ্ব-সংঘাতময় এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিশ্বব্যাপী সামগ্রিক শুল্ক বৃদ্ধির ঘোষণায় চলমান বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হবে। আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হয়ে বিশ্বযুদ্ধের সম্ভাবনা মূর্ত হয়ে উঠেছে। সাম্রাজ্যবাদীরা জোরদার করছে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতিকে। তাদের এই যুদ্ধ প্রস্তুতি থেকে আমাদের দেশও মুক্ত নয়। ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশকে নিয়েও আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব সুতীব্র। মার্কিনের দালাল বিগত সরকারের নয়াউপনিবেশিক আধাসামন্তবাদী ভারত নির্ভরতা ও প্রতিপক্ষের সাথে সম্পর্ক অগ্রসর করার প্রেক্ষিতে মার্কিন পরিকল্পনায় শহর কেন্দ্রিক ছাত্র-মধ্যবিত্তদের গণআন্দোলনে ও সেনাবাহিনীর ভূমিকায় ৫ আগষ্ট ২০২৪ স্বৈরাচারী খুনী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। মার্কিন ও পাশ্চাত্যের অতি বিশ্বস্থ ড. ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকারকে ক্ষমতায় আনা হয়। ক্ষমতার এই পট পরিবর্তনে একক পরাশক্তি মার্কিনের অবস্থান আরও অগ্রসর হয়, দালাল ভারতের অবস্থান দুর্বল ও ক্ষতিগ্রস্থ হয় এবং প্রতিপক্ষ চীন-রাশিয়া স্বীয় অবস্থান ধরে রাখতে সচেষ্ট। অন্তবর্তীকালীন সরকার ক্ষমতাসীন হয়ে মার্কিনের পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক তৎপর। এক্ষেত্রে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে দেশ চালাতে মার্কিন ও পাশ্চাত্যের উপযোগী সংবিধান করার লক্ষ্যে সংবিধান সংস্কারসহ প্রয়োজনীয় সকল সংস্কার বিষয় সামনে এনে অগ্রসর হচ্ছে। প্রচলিত নয়াউপনিবেশিক ও আধাসামন্ততান্ত্রিক, স্বৈরতান্ত্রিক আর্থসামাজিক ব্যবস্থাকে কার্যকরী রেখে শ্রমিক-কৃষক-জনগণ দেশ জাতির কোন লাভ হবে না। এদেশের শাসন ক্ষমতায় এযাবত যারা অধিষ্ঠিত হয়েছে তারা সকলেই কোন না কোন সাম্রাজ্যবাদের দালাল সরকার। তাই এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদ নয়, এক দালালের পরিবর্তে আরেক দালাল নয়, সকল সাম্রাজ্যবাদ ও তার দালালদের বিরুদ্ধে সংগ্রাম তীব্রতর করে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ ও জাতীয় জীবনের জরুরী দাবি-দাওয়া নিয়ে দূর্বার আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে।
বর্ধিত সভা থেকে বর্তমান বাজারদের সাথে সংগতিপূর্ণভাবে ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধ করে সহজ শর্তে নিবন্ধন প্রদান, বিভিন্ন বাগানের চা-শ্রমিকদের বকেয়া মজুরি-রেশন প্রদানসহ ন্যায়সঙ্গত বাচাঁর মত মজুরিনির্ধারণ, হোটেল-রেস্টুরেন্ট, নৌযানসহ সকল ধরনের পরিরহন, স’মিল, হকার, দিনমজুর, দর্জি, নির্মাণসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের কাজ, খাদ্য, চিকিৎসার নিশ্চয়তা ও পূর্ণাঙ্গ রেশনিং চালুর দাবি জানান।