আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের শ্যামেরকোনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলে ও মেয়ের হাতে বাবা খুন 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : “মৌলভীবাজার সদর উপজেলার ৭ নং চাঁদনীঘাট ইউপির  ৯নং ওয়ার্ডের শ্যামেরকোনা বাগরঘর গ্রামের বাসিন্দা ছেলে মেয়ের হাতে মুসলিম মিয়া ( ৪৭) নামে পিতা খুন হয়েছেন ।” এ ঘটনায় ঘাতক মেয়েকে আটক করা হয়েছে ,ছেলে পলাতক রয়েছে।”

“শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় শ্যামের কোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মুসলিম মিয়া শ্যামেরকোনা এলাকার বাগরঘর গ্রামের মৃত ছাদ মিয়ার ছেলে।”

“জানাযায়, স্ত্রী বিদেশ যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলে আসছিল। তার স্ত্রী বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেক আপের জন্য ঢাকায় অবস্থান করছেন গতকাল সন্ধ্যায় তার মেয়ে মুন্নি আক্তার (২১), ছেলে মুন্না মিয়া (২৩), মুসলিম মিয়াকে দা দিয়ে কুপিয়ে আহত করে।”

“তাৎক্ষণিক তার ছেলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কে জানায় তার বাবা গাছ থেকে নীচে পড়ে গিয়ে আহত হয়েছে। “

“জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে তার ছেলে মেয়ে বাড়ীতে চলে যায়।”

“পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে আসেন।”

স্থানীয় লোকজন তার মেয়ে মুন্নি আক্তারকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে।

“মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ছেলেমেয়ে তার বাবাকে খুন করেছে।”