আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলো নাটোর জেলার সদর উপজেলার চক শ্রীমান্তপুর এলাকার মৃত সোহবান খাঁর ছেলে সোহেল খাঁ (৪৪) ও দক্ষিণ বড় গাছা এলাকার মমত আবুল হাসেমের ছেলে শাজাহান আলী (৫৪)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে আরো জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন বিভিন্ন যানবাহনে। এসময় একটি প্রাইভেটকার নামিয়ে তল্লাশি করলে ১০ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ। পুলিশ জানায় গাঁজা উদ্ধারের এঘটনায় মাদক কারবারির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। পুলিশ আরো জানায় মাদক কারবারির সাথে জড়িত দুই ব্যক্তিকে আটকের পর সদর থানায় মাদক মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।