আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

গাজায় ইসরাইলী হামলায় নারী শিশুসহ গণ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল     

                                 (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় গাজায় ইসরাইলী হামলায় নারী-শিশুসহ গণ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। প্রতিদিনই জেলার কোন না কোন স্থানে বিভিন্ন ব্যানারে ইজরাইল বিরোধী এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে জেলার রাণীনগরে ওলামা মাশায়েখ ও মুসলিম তৌহিদী জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, ইজরাইল ও ইহুদিবাদী পণ্য বর্জনে লিফলেট বিতরন ও ইজরাইলী পতাকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় ইজরাইল বিরোধী বিভিন্ন শ্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। এদিন উপজেলার গোলচত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা কাজী মোজাফ্ফর হোসেন, সহ-সভাপতি মাওলানা হাফেজ আবুল কালাম আজাদ, সদস্য তোফাজ্জল হোসেন প্রমুখ। এসময় তারা ইজরাইলী পণ্য বয়কট এবং  ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সকল চুক্তি বাতিল করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান।  বিক্ষোভ সমাবেশ শেষে ইজরাইলী পতাকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের মাঝে ইজরাইল ও ইহুদিবাদী পণ্য বর্জন করতে লিফলেট বিতরণ করা হয়। শেষে বিক্ষোভ মিছিলটি আবাদপুকুরের উদ্দ্যেশে চলে যায়।