আনহার সমশাদ
দেশের প্রখ্যাত কবি ও সাংবাদিক সৌমিত্র দেব মারা গেছেন। তিনি এজমা- শ্বাসকষ্টে ভোগছিলেন।সকাল ১০ ঘটিকায় শারীরিক ভাবে অসুস্থ হলে তার স্ত্রী পলা দেব ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান।চিকিৎসক তখন মৃত ঘোষণা করেন। তার মরদেহটি নিয়ে মৌলভীবাজারের পথে ১১ টা ১৫ মিনিটে রওয়ানা করা হয়েছে। কবি সৌমিত্র দেব কবি সাংবাদিকতা ছাড়াও একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন। পেশাগত জীবনে দৈনিক প্রথম আলো পরবর্তীতে দৈনিক মানবজমিনের সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তার লেখা ও সম্পাদনায় ৪০ টি বই প্রকাশনা করেছেন।ঢাকাস্থ জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালিন সভাপতি ছিলেন। তিন বোনের একমাত্র ভাই ছিলেন।
দীর্ঘ দুই যুগের একসাথে চলার অবসান করে না বলে চেলে গেলেন দাদা?কত শত স্মৃতি রাখব কেমন করে?
একমাত্র ছেলে কাকে বাবা বলে ডাকবে..






