আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল বিএনপি

( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজলকে ধাওয়া করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডোমনপুকুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক আরিফুল ইসলাম কাজল উপজেলার পারতেখুর মধ্যপাড়া গ্রামের মৃত তালেব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে কাজল ডোমনপুকুর এলাকায় প্রবেশ করলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে চিনে ফেলেন। তাকে দেখতে পেলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা আরও জানান, আরিফুল ইসলাম কাজল বিগত সময়ে ক্ষমতার দাপটে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের এলাকা ছাড়া করেছিলেন। এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. ওয়াদুদ আলম জানান, আরিফুল ইসলাম কাজল জুলাই হত্যা মামলার আসামি।