আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ইসলামী যুব মজলিস দক্ষিণ সুরমা উপজেলা পুনর্গঠন: কাইয়ুম সভাপতি সোহেল সেক্রেটারী

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখা ইসলামী যুব মজলিস কমিটিতে হাফেজ আব্দুল কাইয়ুমকে সভাপতি, সুহেল আহমদকে সেক্রেটারী ও আমির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ উপজেলা অফিসে অনুষ্ঠিত কাউন্সিলে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক সাদিকুর রহমান। এসমশ ২০২৫-২৬ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

নব-মনোনীত সভাপতি হাফেজ আব্দুল কাইয়ুম’র সভাপতিত্বে ও সেক্রেটারী সোহেল আহমদ’র পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে অতিথি ছিলেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি এম. আহমদ আলী, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান আবদাল, সহ-সেক্রেটারী আব্দুল্লাহ আল জাবের, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, যুব বিষয়ক সম্পাদক মোঃ খালেদ আহমদ।

নবগঠিত ইসলামী যুব মজলিস দক্ষিণ সুরমা উপজেলা কমিটির দায়িত্বশীল অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আহমদ আলী মেম্বার, সহ-সাধারণ সম্পাদক বদর আহমদ, আনহার আহমদ, বাইতুল মাল সম্পাদক জিয়াউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক তাওহিদ খান, অফিস ও পাঠাগার সম্পাদক আব্দুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য মিজানুর রহমান, সাইফুল ইসলাম।

কাউন্সিলে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ ও ইসলামী যুব মজলিসের সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।