আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে ২৩- ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে মণিপুরিদের ঐতিহ্যবাহী” লাই হরাউবা” উৎসব


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের তেতইগাঁও গ্রামে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আগামী ২৩-২৫ এপ্রিল তিন দিনব্যাপি অনুষ্ঠিত হবে মণিপুরিদের ঐতিহ্যবাহী” লাই হরাউবা” উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরতে রোববার (২০ এপ্রিল) বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আয়োজক কমিটি ।
“লাই হরাউবা” উৎসব আয়োজনের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন “লাই হরাউবা ” উৎসব স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ওইমান লানথৈই। এসময় উপস্থিত ছিলেন উৎসব কমিটির আহবায়ক ইবুংহাল শ্যামল, সদস্য রবি কিরণ রাজেশ প্রমুখ।
বাংলাদেশি মণিপুরিদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ‘লাই হরাউবা’কে সংরক্ষণ ও লালন বিকাশে এগিয়ে এসেছে ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আইজিসিসি, পৌরৈ অপোকপা মরুপ, সাধনা, কনসোর্টিয়াম অব আইসিএইচ, বাংলাদেশ।
মণিপুরি লাই হরাউবার এই উদযাপন একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগের অংশ। বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং কনসোর্টিয়াম ফর আইসিএইচপিডিয়া, বাংলাদেশ-এর একটি দুই বছর মেয়াদী প্রকল্প, যা ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ (আইসিএইচ) ফান্ড আর্থিক সহায়তায় পরিচালিত ।
‘লাই হরাউবা’ মণিপুরি সম্প্রদায় সহনশীলতা ও বহুত্ববাদের চেতনায় লালিত বাংলাদেশের বর্ণময় সাংস্কৃতিক বৈচিত্র্যে আমাদের অবদান প্রদর্শন করে।
লাই হরাউবা হলো মণিপুরি জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ হলো ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, দিব্য সত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদযাপন, যা প্রকাশিত হয় জটিল ও অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সঙ্গীত, মন্ত্র পাঠ (লাইপৌ) এবং মাইবী জাগোই-এর মতো স্বতন্ত্র নৃত্যশৈলীর মাধ্যমে।
আয়োজক কমিটি বলেন, এই উৎসবে সকল শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানাই ঐতিহ্যবাহী উৎসব সকলের উপস্থিতিতে হোক প্রাণবন্ত । উৎসবটি চিরাচরিত রীতি ও প্রথাগতভাবে অনুষ্ঠিত হবে।
নোট: ছবি সংযুক্ত।
কমলগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক মাদক স¤্রাট শিপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ শিপন মিয়া নামে এক মাদক স¤্রাটকে আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক স¤্রাট শিপন উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের ছাতির মিয়া ওরফে ছাদির মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শিপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর নেতৃত্বে এসআই রনি তালুকদার, রাজীব চন্দ্র রায়, এএসআই হামিদুর রহমান, আল আমিন, রবিন মল্লিকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক স¤্রাট শিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত কওে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে আটককৃত মাদক ব্যবসায়ী শিপনকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।