মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজার সদর উপজেলার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের হলরুমে গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ও যুক্তরাজ্য প্রবাসী ডাঃ এবাদুর রহমান চৌধুরী লাহিন এর সার্বিক তত্ত্বাবধানে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ এবং ক্লাবের সাবেক নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৯ এপ্রিল শনিবার।
এতে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান ভিপি মিজান ।
আমন্ত্রিত অতিথি ছিলেন, যুক্তরাজ্য (পোসমত)এর ডাক্তার এবাদুর রহমান চৌধুরী লাহিন,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ,জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন,জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম,সংবর্ধিত অতিথি সাজু মিয়া,জুয়েল মিয়া,তোফায়েল চৌধুরী তারেক,গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জামাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন সামছুর পরিচালনায়,উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ মিয়া,হাফিজ জুবায়ের আহমেদ।






