আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সমাজ থেকে বিভেদ দুর করতে একসাথে কাজ করবো: মাসুদ হাসান তুহিন

(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন বলেন- যতদিন আমি আপনাদের কথা বলবো ততদিন আমার সাথে থাকবেন। সমাজ থেকে বিভেদ দুর করতে আমরা একসাথে কাজ করবো। শুক্রবার বিকেলে নওগাঁ দক্ষিণাঞ্চল এলাকাবাসীর আয়োজনে শহরের ঘোষপাড়া মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ সংগঠন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাসুদ হাসান তুহিন বলেন- ৫৪ বছর আগে পাকিস্থানী বৈষম্যের কারণে ধনি-গরিব, হিন্দু-মুসলিম বহু রক্তক্ষয়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল। এর বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। তিনি আরো বলেন- আমরা দেশের মানুষ রাজনৈতিক কারনে সামাজিক ভাবে লাঞ্ছিত হয়েছি। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের কারনে শোষণ-বঞ্চনার শিকার হতে হয়েছে। গত ৫ আগষ্টে আবারও বহু জীবনের বিনিময়ের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এক ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা মুক্তি চায়। মানবিক বাংলাদেশ করতে চায়। যেখানে সব শ্রেনীর মানুষ সব ধর্মের মানুষ থাকবে। যেখানে বৈষম্য কোন বাংলাদেশ আমরা চাইনা। এসময় সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব ইসসাইল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু, জেলা জাসাস সাধারন সম্পাদক এস.কে.এম ইকবাল, বিএনপি নেতা মতিয়ার রহমান, দপ্তরিপাড়া মাদরাসার সাবেক সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সরদার, হাট-নওগাঁ পুজা মন্ডপের সভাপতি অনিল কুমার দাস ও ফাইভ স্টার ক্লাবের সভাপতি শম্ভু চক্রবর্তী সহ অন্যরা বক্তব্য রাখেন