আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ।। 

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে (২০২৪-২৫) অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় 

খরিপ-১ মৌসুমে আউশ (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,  সদস্য সচিব আহমেদুজ্জামান আলম ও উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কমলগঞ্জ উপজেলার ৪হাজার দুইশত জন কৃষককে ৫ কেজি আউসের বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।