আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জীর জন্মবার্ষিকী পালিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জীর জন্মবার্ষিকী স্বরণে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মণিপুরি রাসনৃত্যে বিশেষ অবদান রাখায় রাসনৃত্য গুরু চন্দ্র মোহন সিংহকে ললিতকলা একাডেমি থেকে সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে একাডেমির অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি:দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মণিপুরি রাসলীলার ওস্তাদ চন্দ্র মোহন সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক বসন্ত কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি রঞ্জু সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ প্রমুখ।
জানা যায়, নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী ছিলেন একজন নৃত্যগুরুল কমলগঞ্জের বালিগাঁও গ্রামে তার জন্ম। তিনি কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তি নিকেতনে মণিপুরি নৃত্যের একজন প্রশিক্ষক ছিলেন এবং মণিপুরি নৃত্য প্রচার ও প্রসারে নীলেশ্বর মুখার্জী রবীন্দ্রনাথের সহযোগী ছিলেন। তিনি গীতিনাট্য চিত্রাংগদা ও নীটির পূজাসহ অসংখ্য গীতিনাট্য পরিবেশন, অভিনয় ও নৃত্যগীতে বিশেষ ভুমিকা রাখেন। ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী তাহার ছাত্রী ছিলেন এবং তার মৃত্যুতে শোকবার্তা প্রেরণসহ তৎসময়ে দশ হাজার টাকা দিয়েছিলেন শ্রাদ্ধ্য অনুষ্ঠানে।