আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায়

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার সিন্দুর খান ইউনিয়নের লাংলিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।

অভিযানে দেখা যায়, লাংলিয়াছড়া বালুমহালের তফসিল বহির্ভূত এলাকা (মৌজা ৪/২৫ইং) থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন স্থানীয় বালু ব্যবসায়ী হাজী মো. মখন মিয়া। এ অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে মো. আলম মিয়া আরেক ব্যক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন, ‘‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুইটি মামলায় মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’’

তিনি আরও জানান, ‘‘অভিযানে ইজারাদারের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে অবৈধভাবে উত্তোলিত বালুও জব্দ করা হয়েছে।’’

ছবি ক্যাপশন: শ্রীমঙ্গল: (মৌলভীবাজার) অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।